
মোঃ রাজু
(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে অনুমোদনবিহীনভাবে সার মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এ সময় অবৈধভাবে মজুতকৃত ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। পরে এসব সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রয় করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং অবৈধভাবে সার মজুত ও বিক্রি বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply