রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন, রোগীদের দিলেন মৌসুমী ফল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

 

দেলোয়ার হোসেন রশীদি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য লায়ন নাজমুল মোস্তফা আমিন।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় সহমর্মিতার নিদর্শন হিসেবে রোগীদের মাঝে মৌসুমী ফল উপহার দেন তিনি।

এর আগে একই দিন হাসপাতালের কনফারেন্স হলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন লায়ন নাজমুল মোস্তফা আমিন। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা, সংকট ও চিকিৎসাসেবার মানোন্নয়নের বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুসরাত জাহান, দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য,ও চরম্বা ইউনিয়ন বিএনপির সবেক সদস্য সচিব অ্যাডভোকেট শফিকুল আলম (লিটন) উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দীন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম, মো:রিয়াদ, ছাত্রদল নেতা মো. কায়েস উদ্দীনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্টাফ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে লায়ন নাজমুল মোস্তফা আমিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন প্রয়োজন ও সমস্যা সমাধানে তাঁর অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

তিনি বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category