রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

“ইউএনওর অভিযানে গোদাগাড়ীতে ৬১ বস্তা অনুমোদনহীন সার জব্দ, জরিমানা ২০ হাজার টাকা”

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৪ Time View

 

মোঃ রাজু
(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অনুমোদনহীন সার মজুদের দায়ে দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৬১ বস্তা অনুমোদনহীন সার জব্দ এবং দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায় অবস্থিত মেসার্স রহিম এন্টারপ্রাইজ-এর গোডাউনে অভিযান চালিয়ে অনুমোদনহীন ২২ বস্তা এমওপি সার পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ২২ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

একই দিনে দেওপাড়া ইউনিয়নের কদমশহর এলাকায় মেসার্স সাজ এগ্রো বিজনেস নামের একটি কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে অনুমোদনহীন আরও ৩৯ বস্তা সার জব্দ করা হয়। অনিয়মের দায়ে ওই প্রতিষ্ঠানকেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, “কৃষক যাতে ভেজাল ও অননুমোদিত সার কিনে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। অনুমোদন ছাড়া সার মজুদ ও বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কৃষি বিভাগ ও প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা বাজারে সারের মান ও অনুমোদন নিয়মিতভাবে তদারকির পাশাপাশি অবৈধভাবে সার মজুদ ও বিক্রির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category