রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত নারী আসামী ঢাকায় গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৩ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মধুমতি নামে একটি অবৈধ এনজিওর মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে দায়ের করা ১৩০টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার বিকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান।

গ্রেফতারকৃত নারী প্রতারক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মো. সানোয়ার হোসেনের স্ত্রী নিশাত দিলরুবা জাহান (৩৯)।

অধিনায়ক আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা নিশাত দিলরুবা জাহানকে মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মধুমতি এনজিও’র নামে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে আত্মসাৎ করার অভিযোগে ১৩০টি প্রতারণার মামলা রয়েছে।

তিনি আরো জানান, এসব মামলা থেকে নিজেকে বাঁচাতে এবং গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘ সময় দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশন) তপন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিশাত দিলরুবা জাহানকে গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, নিশাত দিলরুবা জাহানের বিরুদ্ধে মধুমতি এনজিও’র নামে করা প্রতারনার ১৩০টি মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন থেকে আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে র‌্যাবের জালে তিনি গ্রেফতার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category