শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

কুড়িগ্রামে উৎসব মুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ Time View

 

মোঃ আব্দুল আজিজ ইসলাম

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়েছে। সকল আশংকা কাটিয়ে অবশেষে জাতীয় পার্টির ৪ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তাদের মনোনয়ন পত্র স্ব স্ব রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়েছেন। আজ সোমবার কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ এর কার্যালয়ে ২৬, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এর পক্ষে তার পুত্র আবু সুফিয়ান পাভেল, ২৬, কুড়িগ্রাম-২ আসনে নাগরিক ঐক্যের মনোনিত প্রার্থী মেজর মুহাম্মদ আব্দুস সালাম (অব), ২৬, কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টির মনোনিত প্রার্থী মোঃ নজরুল ইসলাম খান সহ একাধিক প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মামলার কারণে আওয়ামীলীগ অংশ নিতে না পারলেও এবার জাতীয় পার্টির অংশগ্রহণের কারণে ভোটারদের মাঝে অনেকটা স্বস্তি এসেছে। বিএনপি জোটের সাথে ইসলামী সমমনা ১২ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণায় শীতের আমেজে ভোটারদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। দীর্ঘদিনের জাতীয় পার্টির দুর্গ খ্যাত বৃহত্তর রংপুরের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় জাতীয় পার্টির প্রার্থীরা আবারো তাদের আসন ধরে রাখার জন্য জোড়ালো ভাবে নির্বাচনী প্রচারণায় ইতোমধ্যেই নেমে পড়েছেন। কুড়িগ্রাম জেলায় ব্যাপক উন্নয়নের নানামুখী প্রতিশ্রুতি দিয়ে প্রতিদিন প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় ভোটারদের দুয়ারে গিয়ে আগাম ভোট প্রার্থনা করছেন। সবগুলো প্রার্থীই হেবিওয়েট হওয়ায় আগাম কারো বিজয় নিশ্চিত হতে পাচ্ছে না সাধারণ মানুষ। অনেকের ধারণা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য বিজয়ী প্রার্থীর সমন্ধে ধারণা পাওয়া যেতে পারে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ জানান, কুড়িগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত কোন ধরণের নির্বাচনী সহিংসতার ঘটনা আমাদের নজরে আসেনি। কুড়িগ্রামের মানুষ শান্তিপ্রিয়, সংসদ নির্বাচনের সাথে গণভোটের বিষয়টি সকল প্রার্থীদের আমরা মিটিং করে বিষয়টি বুঝিয়ে দিব।
জাতীয় পার্টির মনোনিত প্রার্থী জেলা জাপার আহ্বায়ক আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ জানায়, জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান জিএম কাদের স্যারের নির্দেশে অংশ নিচ্ছি। আমরা আসন্ন নির্বাচনী কার্যক্রম নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের চোখে কোন ধরণের সমস্যা ধরা পড়েনি।
নাগরিক ঐক্যের মনোনিত প্রার্থী মেজর মুহাম্মদ আব্দুস সালাম (অব) জানায়, কুড়িগ্রামের মানুষ দীর্ঘ সময় ধরে উন্নয়ন বঞ্চিত হয়ে আসছে। যোগ্য প্রার্থী সংসদে না যাওয়ায় দেশ স্বাধীনের অর্ধশত বছর পরেও এই অঞ্চলের মানুষের দারিদ্রতা এখনও কমেনি। ব্যাপক কর্মসংস্থান ও উন্নয়নের জন্য ২৬, কুড়িগ্রাম-২ আসনে সাধারণ ভোটারদের সমর্থন কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category