শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

পিসিসিপির উদ্যোগে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ Time View

 

আহমদ বিলাল খান

রাঙামাটি  প্রতিনিধি

নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটির রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা শহরের কাঠালতলী মসজিদের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবীব আজম। তিনি বলেন, শিক্ষা এবং মানবসেবা, এই দুই শক্তির সমন্বয়েই একটি সুস্থ ও শান্ত সমাজ গড়ে ওঠে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই পিসিসিপি নিয়মিতভাবে শিক্ষা সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে পিসিসিপি আপসহীন অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক ও গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এসময় উপস্থিত ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু, পিসিসিপি সদর উপজেলা শাখার সভাপতি হারুন, সাধারণ সম্পাদক রিমনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দরা জানান, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনে পিসিসিপি নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category