শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

নেত্রকোনা-৪ আসনে নির্বাচনী উত্তাপ! সাবেক প্রতিমন্ত্রী বাবরসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ Time View

মোঃ মিজানুর রহমান (নন্দন), মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) সংসদীয় আসনে নির্বাচনী মাঠে বড়সড় চমক।

সাবেক প্রতিমন্ত্রী ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংসদীয় আসন-১৬০, নেত্রকোনা-৪ এর এসব প্রার্থীর মনোনয়ন আইনগতভাবে বৈধ বলে ঘোষণা করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে আসনটিতে ভোটের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—
বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
কমিউনিস্ট পার্টির জলি তালুকদার,
জামায়াতে ইসলামীর আল হেলাল,
স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান
এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক শক্তিশালী দলের প্রার্থী থাকায় নেত্রকোনা-৪ আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে এলাকায় নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে, মাঠে নামতে শুরু করেছে প্রচারণার প্রস্তুতি।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, ততই এই আসনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category