সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

মোহনগঞ্জে সালিশ বসেই তাণ্ডব: নলকূপ বিরোধে দা–বল্লমের কোপে ঝরল রক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

মোঃ মিজানুর রহমান (নন্দন), মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি (নেত্রকোনা):
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৫ নম্বর সমাজ সহিলদেও ইউনিয়নের মোবারকপুর গ্রামে গভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে সালিশি বৈঠক চলাকালে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন মোবারকপুর গ্রামের মৃত লোকমান হাকিমের ছেলে নুরুল আমিন (৫০) এবং মৃত মাইজ উদ্দিনের ছেলে আসাদুজ্জামান (৪০)। তাদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, উভয়ের অবস্থাই গুরুতর।
ঘটনাটি ঘটে গত ২ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে, পাবই–মোবারকপুর সরকারি সড়কের ওপর।
অভিযোগ সূত্রে জানা যায়, মোবারকপুর কৃষক সমবায় সমিতির আওতায় বিআরডিবির মাধ্যমে ১৯৯১ সালে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে ২০২৪ সাল থেকে নলকূপটি অকেজো হয়ে পড়ে। পরবর্তীতে সমিতির রেজুলেশনের মাধ্যমে নলকূপটি পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয় এবং অনুমতি মেলে। সরকারি বরাদ্দ না থাকায় নিজস্ব অর্থায়নে নলকূপ স্থাপনের অনুমতি প্রদান করা হয়।
এদিকে একই গ্রামের মতিউর, জসিম, সুরুজ ও বাবুলসহ কয়েকজন ব্যক্তি নলকূপ স্থাপনের অনুমতি বাতিলের দাবিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে নির্ধারিত সময়ে মোবারকপুর গ্রামে মাতব্বরদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।
সালিশ চলাকালে বাকবিতণ্ডার একপর্যায়ে আবুল হোসেন, জসিমসহ তাদের সহযোগীরা দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে নুরুল আমিন ও আসাদুজ্জামানের মাথা ও হাতে মারাত্মক কাটা ও ফোলা জখম হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথেও হামলাকারীরা আবার হামলার চেষ্টা চালায়।
এ ঘটনায় আহত নুরুল আমিন বাদী হয়ে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category