মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

রাঙামাটি মেডিকেল কলেজে শহীদ মনিরের নামে হল নামকরণের দাবি পিসিসিপির মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ Time View
  1. আহমদ বিলাল খান রাঙামাটি।

শহীদ মনির হোসেনের নামে রাঙামাটি মেডিকেল কলেজের একটি হল নামকরণ এবং তার পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন,
শহীদ মনির শুধু একজন ব্যক্তি নন, তিনি পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও আধুনিকতার প্রতীক। তার আত্মত্যাগের বিনিময়েই আজ রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। অথচ তার পরিবার আজও রাষ্ট্রীয় স্বীকৃতি ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই, শহীদ মনিরের স্মৃতিকে অম্লান রাখতে মেডিকেল কলেজের একটি হল তার নামে নামকরণ করা হোক এবং তার পরিবারকে সরকারি চাকরি ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে যখনই শিক্ষা ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়, তখনই জেএসএস নামধারী সন্ত্রাসী গোষ্ঠী তা বাধাগ্রস্ত করার চেষ্টা করে। রাঙামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের হুমকি দেওয়া হয়েছিল। শহীদ মনিরের আত্মত্যাগ পাহাড়ে শিক্ষা ও আধুনিকতার পথে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।

এ সময় হাবিব আজম আরও বলেন, পাহাড়ের যেকোনো মানুষের ওপর নির্যাতন বা নিপীড়ন হলে সে বাঙালি হোক কিংবা পাহাড়ি; পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ অতীতেও তাদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও পাশে থেকে সহযোগিতা করে যাবে।

সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. হারুন ও সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপনের প্রাক্কালে জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদের হামলায় শহীদ হন মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়েই কলেজটির কার্যক্রম শুরু হয়। অথচ দীর্ঘদিনেও হত্যার বিচার হয়নি এবং তার পরিবার আজও রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত।

সমাবেশ শেষে পিসিসিপির পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়-
১) শহীদ মনির হোসেনের নামে রাঙামাটি মেডিকেল কলেজের একটি হলের নামকরণ,
২) তার পরিবারকে সরকারি চাকরি ও পুনর্বাসন,
৩) হামলায় গুরুতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ,
৪) মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু।

দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category