মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

কাউখালীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ Time View

আহমদ বিলাল খান, রাঙামাটি।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা তথ্য অফিসের উদ্যোগে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের যৌথখামার নিচ পাড়া এলাকায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিক।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব জেলা তথ্য অফিস পালন করে যাচ্ছে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি যেন ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয় এবং জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ভোটারের দায়িত্ব হলো শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করা। জেলা তথ্য অফিসের মাধ্যমে ভোটারদের মাঝে নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু থাকবে বলেও জানান তিনি।

এলাকার গণ্যমান্য ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন নির্মল মারমা শ্রমণ ও সুইচিংও মারমা। তাঁরা মারমা ভাষায় স্থানীয় জনগণকে ভোটার হিসেবে নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে অবহিত করেন এবং গণভোট ও নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশ্নোত্তর পর্বে ভোটাররা গণভোট ও নির্বাচন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন, যার উত্তর দিয়ে জেলা তথ্য অফিসের প্রতিনিধিরা জনগণের মাঝে আরও স্পষ্ট ধারণা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category