বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ শিশুর কান্না যেন আর না শোনা যায়

সঠিক শিক্ষা ও যত্ন পেলে বধির শিশুরাও যোগ্য নাগরিক হয়ে উঠবে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ Time View

আহমদ বিলাল খান

সমাজে অবহেলিত বধির ও বাক্-শ্রবণ প্রতিবন্ধী শিশু-কিশোররা নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছে। তারা স্বাভাবিকভাবে কথা বলা, শোনা বা পড়ালেখা করতে পারে না। তবে সঠিক শিক্ষা, যত্ন ও সহযোগিতা পেলে এই শিশুরাও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। রাঙ্গামাটির তবলছড়িস্থ বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের নতুন বছরের পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সোমবার (১২ জানুয়ারি) বিদ্যালয়ের প্রাঙ্গণে-২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আবু হুরাইরা (আদর)। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম, শিক্ষাবিদ মোঃ ইব্রাহিম এবং সমাজসেবক মোঃ শাহিন আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের উপদেষ্টা মোঃ আনোয়ার আল হক। পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দীন এবং দোভাষীর দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক হাছিনা বেগম।

বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতাও বটে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এসব শিশুদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category