বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ শিশুর কান্না যেন আর না শোনা যায়

মোহনগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের দ্বায়ে আটক-৪। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ Time View

মোঃ মিজানুর রহমান নন্দন মোহনগঞ্জ (নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মৎস্য অ‌বতরণ কেন্দ্রে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‌অভিযানে প্রকাশ্যে মদ্যপানের দ্বায়ে ৪ জনকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানা গেছে।
গতকাল রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় পৌর মৎস্য অ‌বতরণ কেন্দ্রে অভিযোগের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মদ্যপানরত অবস্থায় ৪ জনকে আটক করে।
পরে সহকারি কমিশনার (ভুমি) এম এ কাদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আটককৃত দন্ডপ্রাপ্তরা হলো মোহনগঞ্জ পৌর এলাকার টেংগাপাড়ার জয়নাল মায়ার ছেলে মাসুম মিয়া(২০) সজল মিয়ার ছেলে সুজন মিয়া ( ২৫) সাজু মিয়ার ছেলে ইলিয়াস আহমেদ ইয়াছিন(২২) ও বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের আলতু আকন্দের ছেলে সাগর আকন্দ (২৫)
আদালতের রায়ে মাসুম, ইয়াছিন ও সাগরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং সুজন মিয়াকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আজ সোমবার সহকারি কমিশনার ভুমি এম এ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা অটল ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক জানান আটককৃতদের সাজা কার্যকর করে আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category