শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ রাজৈরের শিক্ষাঙ্গনে গর্বের আলো—শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক:

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৯ Time View

 

বাতেনুজ্জামান জুয়েল, স্টাফ রিপোর্টার

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে রাজৈর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক “শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার” হিসেবে নির্বাচিত হওয়ায় রাজৈরের শিক্ষাঙ্গনে বইছে আনন্দ ও গর্বের জোয়ার।

এই সম্মাননা কোনো একক ব্যক্তির অর্জন নয়; এটি রাজৈর উপজেলার সমগ্র শিক্ষা পরিবারের স্বপ্ন, সাধনা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি। সততা, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান আজ জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছে।

শিক্ষকবান্ধব প্রশাসন, শিক্ষার্থীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং নিয়মিত তদারকির মাধ্যমে তিনি রাজৈরের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও ইতিবাচক পরিবর্তন এনেছেন।

বিদ্যালয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার বাস্তব চিত্র দেখা, শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সমস্যার দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ—এসবই তাঁকে একজন ব্যতিক্রমী শিক্ষা প্রশাসকে পরিণত করেছে।

এই গৌরবময় অর্জনে আনন্দিত রাজৈরের শিক্ষকসমাজ। তাঁরা মনে করেন, এই সাফল্য রাজৈর উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও আলোকিত করবে।

রাজৈর উপজেলার সকল শিক্ষক ও শুভানুধ্যায়ীরা একযোগে তাঁদের পক্ষ থেকে মোঃ ফজলুল হককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শিক্ষা ক্ষেত্রে আরও বৃহৎ সাফল্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category