শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

রাঙ্গামাটির পর্যটনে বিনিয়োগ বাড়ানো জরুরি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮৪ Time View

আহমদ বিলাল খান

রাঙ্গামাটির পর্যটনে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ গবেষকদের
জাতীয় ট্যুরিজম কনফারেন্সে টেকসই উন্নয়ন, উদ্যোক্তা ও প্রযুক্তির ব্যবহারে রাঙ্গামাটি হতে পারে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র
রাঙ্গামাটির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোক্তা ও সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে জাতীয় ট্যুরিজম কনফারেন্স–২০২৬ থেকে। গবেষকরা বলেন, পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে রাঙ্গামাটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্যে রূপ নিতে পারে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পর্যটন উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, টেকসই পর্যটনের জন্য নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ ও কমিউনিটি সম্পৃক্ততা জরুরি।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এআই, ডিজিটাল প্ল্যাটফর্ম ও উদ্যোক্তাদের বিনিয়োগই পর্যটন খাতকে এগিয়ে নেবে।
রাঙ্গামাটি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন বলেন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলে রাঙ্গামাটি আন্তর্জাতিক মানের পর্যটন শহরে পরিণত হবে।
কনফারেন্সে টেকসই পর্যটন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও কমিউনিটি ভিত্তিক উন্নয়ন নিয়ে গবেষণা উপস্থাপন করা হয়। পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হন রায়হানুল বিনতে মতিন।
গবেষকরা বলেন, রাঙ্গামাটিকে এগিয়ে নিতে গবেষণা, বিনিয়োগ ও সমন্বিত উদ্যোগই এখন সবচেয়ে বড় প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category