শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

শিক্ষার মানোন্নয়নে পাঠদানের বিকল্প নেই – রাঙামাটি আইটি স্কুল পরিদর্শনে হাবীব আজম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ Time View

রাঙামাটি প্রতিনিধি :

শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার মূল চাবিকাঠি হলো মানসম্মত পাঠদান। নিয়মিত ও আন্তরিকভাবে পাঠদান নিশ্চিত করা গেলে শিক্ষার মান এমনিতেই উন্নত হবে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম শনিবার (১৮ জানুয়ারি) রাঙামাটি আইটি স্কুল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে হাবীব আজম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শ্রেণিকক্ষের শিক্ষা পরিবেশ, পাঠদানের পদ্ধতি ও অবকাঠামোগত সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মনোযোগী করে তুলতে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যবই নয়, নৈতিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী সঠিক দিকনির্দেশনা পেলে ভবিষ্যতে সে দেশ ও সমাজের সম্পদে পরিণত হয়। তাই শিক্ষকদের আন্তরিকতা ও নিয়মিত পাঠদান নিশ্চিত করাই সবচেয়ে বড় দায়িত্ব।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাদ্রী দেওয়ান, সিনিয়র শিক্ষক সাজিয়া আফরিন, সহকারী শিক্ষক দীপ্ত বড়ুয়া ও প্রশাসনিক কর্মকর্তা হিলসন চাকমা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে হাবীব আজম শিক্ষকবৃন্দের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন এবং শিক্ষার মান উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category