মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ Time View

মাদারিপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলায় পরকীয়াজনিত বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার ভোরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়া পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি ইতালি প্রবাসী হাবিব মাতুব্বর (৩৫)। অভিযুক্ত স্ত্রীর নাম শিউলি বেগম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভোররাতে ঘুমন্ত অবস্থায় শিউলি বেগম ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ ওঠে। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাবিব মাতুব্বরের চাচাতো ভাই হৃদয় মাতুব্বর বলেন,
“রাতে খাওয়া-দাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে। পরে ঝগড়া হয়। একপর্যায়ে শিউলি ব্লেড দিয়ে আমার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে দেয়। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।”
সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
আহত হাবিব মাতুব্বর পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমি কোনো পরকীয়ায় জড়িত নই। কেন আমার স্ত্রী এমন করেছে বুঝতে পারছি না। আমি এ ঘটনায় মামলা করব।”
অন্যদিকে অভিযুক্ত শিউলি বেগম পুলিশের কাছে দাবি করেন, তার স্বামী পরকীয়ায় আসক্ত ছিলেন এবং একাধিক নারীর সঙ্গে মোবাইলে কথা বলতেন। এসব নিয়ে প্রতিবাদ করায় তিনি তার সঙ্গে দুর্ব্যবহার করতেন। ক্ষোভের বশেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,
“ঘটনার পর অভিযুক্ত নারীকে ব্লেডসহ আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category