বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

সম্প্রীতি ছাড়া পাহাড়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় -দীপেন দেওয়ান কাউখালীতে ধানের শীষের পথসভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ Time View

আহমদ বিলাল খান :

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ও বেতবুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে বিএনপির উদ্যোগে গতকাল শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী পথসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্থানীয় জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

পথসভা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের ধানের শীষ প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া টেকসই কোনো উন্নয়ন সম্ভব নয়। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায় যখন একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, তখনই অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হবে। আমি আশা করি, আপনাদের সমর্থন ও ‘ধানের শীষ’-এ ভোটের মাধ্যমে জয়লাভের পর বাকি উন্নয়নের কাজ সম্পন্ন করতে পারব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অবসরপ্রাপ্ত) মনীষ দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি আবু নাসির চেয়ারম্যান, সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনিরসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

কর্মসূচির বিভিন্ন পর্যায়ে স্থানীয় মানুষদের উপস্থিতিতে এলাকায় চমৎকার কর্মচাঞ্চল্য দেখা যায়। প্রার্থী দীপেন দেওয়ান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে শুধুমাত্র সামাজিক সুস্থতা নয়, অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত করা সম্ভব। তিনি স্থানীয় জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান, যাতে উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category