বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

সাউথ আফ্রিকা থেকে ফিরল রাজৈরের রেমিট্যান্স যোদ্ধা সোহেল বেপারীর নিথর দেহ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ Time View

মেহেদী হাসান সোহেল

মাদারীপুরের রাজৈর উপজেলায় সাউথ আফ্রিকা প্রবাসী এক রেমিট্যান্স যোদ্ধার মরদেহ দেশে পৌঁছেছে।
রাজৈর উপজেলা সদর এলাকার বেপারীপাড়া নিবাসী সোহেল বেপারী (৪০) সাউথ আফ্রিকার কেপটাউনে কয়েক দিন আগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে তার মরদেহ দেশে পৌঁছালে রাজৈর বেপারীপাড়া ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম সোহেল বেপারী হারুন বেপারীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। প্রবাসে অবস্থানকালীন সময়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে না পারায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে কষ্টার্জিত উপার্জনের মাধ্যমে পরিবারকে স্বচ্ছল করার স্বপ্ন দেখা এই রেমিট্যান্স যোদ্ধার এমন পরিণতিতে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category