মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

যৌথ বাহিনীর নিরাপত্তায় ভোট হবে শান্তিপূর্ণ – বিলাইছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ Time View

আহমদ বিলাল খান:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী, রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিলাইছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণার ৬ষ্ঠ দিনে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার জিবতলী ও মগবান ইউনিয়নে লিফলেট বিতরণ, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং বিলাইছড়ি বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় জুঁই চাকমা বলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের দল। এই দল কখনো দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের রাজনীতি করে না। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনগণের রাষ্ট্রব্যবস্থা।

তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনী মাঠে নামবে—এটি একটি ইতিবাচক দিক। এতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটকেন্দ্রে গিয়ে কোদাল মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জুঁই চাকমা আরও বলেন, আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণ যদি আমাকে সংসদে পাঠায়, তাহলে যুব সমাজকে সঙ্গে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়ে তুলব।

বিলাইছড়ি উপজেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে সবার আগে এই মৌলিক খাতগুলোর উন্নয়ন নিশ্চিত করব। কিছু দুর্নীতিবাজ চক্র আমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের প্রলোভন দেখাচ্ছে। কিন্তু তারা জানে; বিপ্লবী রাজনীতির সঙ্গে আপস হয় না।

ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাঙামাটিকে এগিয়ে নিতে হলে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে। এক দেশে দুই নীতি চলতে পারে না।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল চৌধুরী, সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, নেনশন চাকমা, অরুনজিতা চাকমা, নিখিল চাকমা, নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, এছাড়াও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category