শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে রাজৈরে গণমিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪৬৫ Time View

মাদারীপুরের রাজৈরে বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ১১ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলের ব্যানার-ফেস্টুন নিয়ে রাজৈর পৌরসভার শাহ্ সুফী জোনাব আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে জড়ো হন। মুহূর্তেই পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

মিছিলটি রাজৈর কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকা হয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শেষ হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের পৃথক মিছিল এসে মূল মিছিলে যুক্ত হয়।

গন মিছিলে অংশগ্রহণ করেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্নআহবায়ক জামিনুর রহমান মিঠু ,মাদারীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান অহিদ, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ সায়েম বেপারী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মাতুব্বর, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমা মিনু, প্রচার সম্পাদক খালেদা ইসলাম, বিএনপির আহবায়ক রাজৈর পৌরসভার জাকির হোসেন শেখ,রাজৈর উপজেলা বিএনপির প্রবীণ নেতা রেজাউল করিম রাজা মিয়া, রাজৈর উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ ফকির, বিশিষ্ট বিএনপি নেতা বাবুল শেখ, আমিনুল খান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সমর্থকরা বলেন, দলের দুঃসময় থেকে এখন পর্যন্ত হেলেন জেরিন খান মাঠে ছিলেন। ত্যাগ, যোগ্যতা আর সাংগঠনিক দক্ষতার দিক থেকে তিনি মাদারীপুর-২ আসনের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী। তারা আরও দাবি করেন, এলাকার সাধারণ মানুষসহ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তার মনোনয়ন প্রত্যাশা করছেন।
নেতাকর্মীরা ৩১ দফা রূপরেখা, গণতন্ত্র পুনরুদ্ধার স্লোগান দেন। নেতা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।
স্থানীয় বিএনপি নেতাদের মতে, মনোনয়ন ঘোষণা হলে এলাকায় নির্বাচনী মাঠ আরও উজ্জীবিত হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category