শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

কুড়িগ্রাম-২ আসনে লাঙ্গল মার্কা নিয়ে ভোটের মাঠে সাবেক এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪২৩ Time View

স্টাফ রিপোর্টার: মোঃ আব্দুল আজিজ ইসলাম
রংপুর বিভাগীয় প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে (ফুলবাড়ী, রাজারহাট ও কুড়িগ্রাম সদর উপজেলা) নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন কুড়িগ্রামের কৃতি সন্তান, গরিব-অসহায় ও মেহনতি মানুষের সুপরিচিত নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
তিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মাঠে ভোটের জোয়ার তুলেছেন। এলাকাজুড়ে গণসংযোগকালে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
তার সংসদ সদস্য থাকাকালীন সময়ে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, ডিজিটাল ল্যাব স্থাপন, আইসিটি কার্যক্রম চালু এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এছাড়াও ধরলা নদীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। মসজিদ, মাদ্রাসা, মন্দির ও কবরস্থান উন্নয়নসহ ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নেও অবদান রাখেন তিনি।
শিল্পপতি হিসেবে তার নিজস্ব শিল্পকারখানায় রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলার বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ বলেন, আমি আগেও কুড়িগ্রাম-২ আসনের মানুষের জন্য কাজ করেছি। আবারো জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category