বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

মোহনগঞ্জে সমাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পুতুল নাচে মুগ্ধ দর্শক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ Time View

মোঃ মিজানুর রহমান নন্দন
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার মোহনগঞ্জে সমাজ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পুতুল নাচের মনোমুগ্ধকর পরিবেশনা।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুতুল নাচের মাধ্যমে গ্রামীণ জীবন, নৈতিক শিক্ষা ও লোকজ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হয়, যা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা নিপুণ দক্ষতায় পুতুল নাচ পরিবেশন করলে মুহূর্তেই অনুষ্ঠানস্থল করতালিতে মুখরিত হয়ে ওঠে। শিশু শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত অভিভাবকরাও এ পরিবেশনা উপভোগ করেন।
অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়ক।
বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category