মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

গবেষণা ও উদ্ভাবনে দেশ এগিয়ে নিতে রাবিপ্রবিতে সেমিনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ Time View

আহমদ বিলাল খান

দেশের অর্থনীতি শক্তিশালী করতে গবেষণা ও নতুন উদ্ভাবনের কোনো বিকল্প নেই—এই লক্ষ্যকে সামনে রেখে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরা অংশ নেন। এতে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন পণ্য তৈরি এবং তা দেশের উন্নয়নে ব্যবহার করার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে। নিজের মেধা দিয়ে কিছু তৈরি করতে পারলেই দেশ ও জাতি এগিয়ে যাবে।

সেমিনারের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান। তিনি বলেন, গবেষণার ফল যদি সঠিকভাবে সংরক্ষণ ও কাজে লাগানো যায়, তাহলে তা থেকে নতুন উদ্যোগ গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আলোচনায় বলা হয়, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নিতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়, গবেষক ও শিল্পখাতের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, আইকিউএসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

সেমিনার শেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণায় আগ্রহী করে তুলবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category