শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

শিক্ষা ও উন্নয়নের অগ্রদূত হারুনুর রশিদ মোল্লার ২২তম মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৭৩ Time View

বাতেনুজ্জামান জুয়েল
আজ ৩০ জানুয়ারি,গণমানুষের নেতা ও তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ মোল্লার ২২তম মৃত্যুবার্ষিকী আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে টেকেরহাটসহ আশপাশের এলাকায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করেন সর্বস্তরের মানুষ।
স্বর্গীয় হারুনুর রশিদ মোল্লা ছিলেন একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব জনপ্রতিনিধি। সাধারণ মানুষের সুখ–দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন। তাঁর নেতৃত্বে স্থানীয় সরকার ব্যবস্থায় শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়।
তাঁর অন্যতম স্মরণীয় অবদান হলো টেকেরহাটে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা।

নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি আজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে মরহুমের মাজার জিয়ারত করেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণে এসে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিবুল হাসান হাওলাদার বলেন, হারুনুর রশিদ মোল্লা ছিলেন শিক্ষা ও মানবতার প্রকৃত সেবক। তাঁর প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু একটি বিদ্যাপীঠ নয়, এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নের আশ্রয়স্থল। তাঁর সততা, দেশপ্রেম ও মানুষের প্রতি দায়বদ্ধতা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, মরহুমের আদর্শ ধারণ করেই শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন।
মৃত্যুর দুই যুগ পেরিয়ে গেলেও হারুনুর রশিদ মোল্লার কর্ম, মানবিক নেতৃত্ব ও উন্নয়ন দর্শন আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান হয়ে রয়েছে।
দিবসটি উপলক্ষে সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করেন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category