মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

দূর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ Time View

মোঃ আব্দুল আজিজ ইসলাম সাগর,

স্টাফ রিপোর্টার রংপুর বিভাগ

কুড়িগ্রাম জেলা শহরের উলিপুর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
গত ৩১ জানুয়ারি’২০২৬ইং শনিবার কুড়িগ্রাম জেলা শহরের উলিপুর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। দুর্গাপুর দারুসসালাম ময়নার বাজারে সকাল ১১ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন দুর্গাপুর ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ এবং মানবাধিকার বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন দুর্গাপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ, প্রধান বক্তা হিসেবে কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখা অফিসের সভাপতি মিনহাজুল ইসলাম মিলন এবং বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মোঃ মাজেদ আলী। এসময় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন শাখার নির্বাহী সভাপতি আব্দুর রহমান, উমর মজিদ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রশিদ, প্রাক্তন শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আবেদ আলী। বাংলাদেশ মানবাধিকার কমিশন দুর্গাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মান্নান। মানবাধিকার বিষয়ে বিশেষ অবদানের জন্য দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ ও কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলন সহ বিভিন্ন গুনিজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category