শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

পাহাড়ি জনপদের দুর্ভোগ নিরসনে বরকলে ওয়াটার অ্যাম্বুলেন্স, শতভাগ বিদ্যুতায়ন ও আধুনিক সড়ক নির্মাণের প্রতিশ্রুতি: গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এম এ বাসার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৯ Time View

আহমদ বিলাল খান :

রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে পাহাড়ি জনপদের স্বাস্থ্য ও যোগাযোগ সংকট নিরসনে বাস্তবভিত্তিক উন্নয়ন উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ প্রার্থী জনাব এম এ বাসার।
তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে দুর্গম বরকল উপজেলার ভূষণছড়া, হরিণা ও বরকলের প্রত্যেকটি এলাকায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে, যা দুর্গম অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবন সহজ করবে এবং জনস্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বরকল উপজেলার বরকল বাজারে নির্বাচনী প্রচারণায় এম এ বাসার বলেন, হ্রদবেষ্টিত ও পাহাড়ঘেরা বরকল অঞ্চলে অসুস্থ রোগী পরিবহনে নৌপথই একমাত্র ভরসা। ওয়াটার অ্যাম্বুলেন্স চালু হলে জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে এবং বহু প্রাণ রক্ষা পাবে।

তিনি আরও বলেন, হরিণা থেকে বরকল সদর পর্যন্ত একটি নতুন ও মানসম্মত সড়ক নির্মাণ করা হবে, যা শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাবে এবং পাহাড়ি মানুষের জীবনমান উন্নত করবে।

নির্বাচনী প্রচারণায় এম এ বাসার স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি গণসংযোগ করেন। স্থানীয়রা দীর্ঘদিনের স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুত সংকট তুলে ধরেন, যা মনোযোগ দিয়ে শোনা হয়।

গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ আপসহীন। উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নে তারা এম এ বাসারের পক্ষে জনসমর্থনের প্রত্যাশা করেন।

নির্বাচনী প্রচারণায় বরকলবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। স্থানীয়রা দীর্ঘদিনের স্বাস্থ্য ও যোগাযোগ সংকট নিরসনে বাস্তবমুখী উদ্যোগের জন্য প্রত্যাশা প্রকাশ করেছেন।
.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category