শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

নির্বাচনে বিজয়ী হলে রাঙামাটিতে নতুন উন্নয়নের ধারা গড়ে তুলব –দীপেন দেওয়ান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫০ Time View

আহমদ বিলাল খান:

রাঙামাটি জেলা প্রতিনিধি:

বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে, তখনই জনগণের উন্নয়ন সম্ভব। আপনারা আমাকে সমর্থন করলে নির্বাচনে জয়লাভের মাধ্যমে এলাকার সঠিক উন্নয়ন নিশ্চিত করব। রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নানিয়ারচর বাজারে ভোটারদের সঙ্গে আলোচনায় এই মন্তব্য করেন।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। মা-বোনসহ সকল এলাকাবাসী ঐদিন ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। যারা আজকে আসতে পারেননি, তাদেরকেও সালাম পৌঁছে দিন এবং জানান, তারেক রহমানের নেতৃত্বে আমাকে জয়যুক্ত করতে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি পূর্ণ করব।

দীপেন দেওয়ান ভোটারদের আশ্বাস দেন, আপনাদের বিশ্বাস ও সমর্থনের মাধ্যমে রাঙামাটিতে নতুন উন্নয়নের ধারা সৃষ্টি করব। আমাদের লক্ষ্য শুধু উন্নয়ন নয়, ন্যায়ভিত্তিক রাজনীতি ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাও।

রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই জনসংযোগ ও পথসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, নিজাম উদ্দিন, আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ড্যাবের যুগ্ম আহ্বায়ক ডা. জীবক চাকমাসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা উল্লেখ করেন, পাহাড়ি এই জনপদে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা নেতাকর্মীদের আহ্বান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকতে হবে।

পথসভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে নানিয়ারচর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category