শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড, রায় পুনর্বিবেচনার দাবিতে মাদারীপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩১ Time View

সুজন হোসেন রিফাত,জেলা প্রতিনিধি,মাদারিপুর।

ঢাকার আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা ও আশুলিয়া থানায় কর্মরত কনস্টেবল মুকুল চৌধুরী (৩২)-কে মৃত্যুদণ্ড দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার ও এলাকাবাসী। রায়টি পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া দেওয়া হয়েছে দাবি করে তারা রায় পুনর্বিবেচনার আহ্বান জানান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার শাফিয়া শরীফ বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে মুকুলের স্বজনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
মানববন্ধনে মুকুলের মা পিনজিরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলে নির্দোষ এবং মামলার সঠিক তদন্ত হয়নি। তিনি বলেন, “আমি গরিব মানুষ, আমার ছেলে কোনো অপরাধ করেনি। সঠিক বিচার হলে আমার ছেলের এমন শাস্তি হতো না।”
এ সময় মুকুলের স্ত্রী সুমাইয়া বেগম বলেন, ঘটনার সঙ্গে তার স্বামীর কোনো সরাসরি সম্পৃক্ততার প্রমাণ নেই। ভিডিও ফুটেজেও তাকে কোনো অপরাধে জড়িত অবস্থায় দেখা যায়নি বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, প্রকৃত দোষীদের বিচার না হয়ে একজন সাধারণ কনস্টেবলকে মৃত্যুদণ্ড দেওয়া অত্যন্ত দুঃখজনক।
মানববন্ধন থেকে বক্তারা মামলাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়সঙ্গত রায় দেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category