রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৩২ Time View

মেহেদী হাসান সোহেল

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার এড়াতে নিজের সঙ্গে থাকা ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে সংকটাপন্ন অবস্থায় পড়েছেন এক যুবক। বৃহস্পতিবার দুপুরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এ পাঠানো হয়েছে।
অসুস্থ যুবকের নাম সোহাগ ফকির (৩৬)। তিনি সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে জেলার গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি স-মিলের পাশ থেকে সোহাগ ফকিরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে নিজের কাছে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯ পিস ইয়াবা গিলে ফেলেন তিনি।
পরে গোয়েন্দা পুলিশ তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরও একটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণ করা হয়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category