শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

মেহেদী হাসান সোহেল, স্টাফ রিপোর্টার:

মাদারীপুরের রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন, রাজৈরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মর্জিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেসা।
রাজৈর উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা হিসেবে শিক্ষার্থীদের নাম ও ছবি সম্বলিত ক্রেস্ট, কবি কাজী নজরুল ইসলামের লেখা দুটি বই এবং নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজৈর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃতি শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, “রাজৈর প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানকার অধিকাংশ পরিবার আর্থিকভাবে স্বচ্ছল হলেও শিক্ষার ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত চিত্র দেখতে পাচ্ছি না।

উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান আরও উন্নত করার সুযোগ রয়েছে। যারা আজ জিপিএ-৫ পেয়েছ, তাদের প্রতি আমার বিশেষ প্রত্যাশা রয়েছে। আজ থেকে তোমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। তোমরাই ভবিষ্যতে এই দেশের ইউএনও, জেলা প্রশাসক কিংবা দেশের নীতিনির্ধারক হবে।”

তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু ভালো ফলাফল করলেই হবে না, তোমাদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে।”

জেলা প্রশাসক আরও বলেন, “রাজৈর উপজেলায় মানবপাচার, বাল্যবিবাহ, মাদক ও অবৈধভাবে বালু উত্তোলনের মতো সামাজিক ও পরিবেশগত সমস্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। যেখানেই মাদকের বিস্তার দেখা যাবে, সেখানেই সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব রাজৈর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করাই এ সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category