শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

 

মোঃ রাজু
(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ সাদেকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ঘিয়াপুকুর গ্রামের ঘিয়াপুকুর ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

গ্রেপ্তারকৃত সাদেকুল ইসলাম গোদাগাড়ী মডেল থানাধীন কাপাসিয়াপাড়া গ্রামের মৃত আঃ মালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট রাত ১১টার দিকে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নবীনগর (বারোহাটি) ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘিয়াপুকুর গ্রামের ঘিয়াপুকুর ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৫ মিনিটের দিকে এসআই মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি আকাশি রঙের পলিথিনের ব্যাগের ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত সাদেকুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category