বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ শিশুর কান্না যেন আর না শোনা যায়

মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৩ Time View

নাজমুল হোসেন

মাদারীপুর জেলা প্রতিনিধি:

আগামী বাজেট অধিবেশনের পূর্বেই আরেকটি দারুণ সুখবর পেতে যাচ্ছে মাদারীপুরবাসী। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতীয় সংসদের ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন—এমন গুঞ্জনে মুখর এখন গোটা রাজনৈতিক মহল।সংসদের হুইপ তথা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আসীন হওয়ার দৌড়ে মাদারীপুরবাসীর প্রাণপ্রিয় এই নেত্রীর নাম এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মাদারীপুর জেলাসহ কেন্দ্রের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।কেন হুইপ হওয়ার দৌড়ে এগিয়ে হেলেন জেরিন খান?রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাকর্মীদের মতে, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা থেকে বর্তমান মন্ত্রিসভায় কোনো প্রতিনিধি নেই। ভৌগোলিক ও রাজনৈতিক সমীকরণে এই অঞ্চলে একজন দক্ষ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। সেই শূন্যতা পূরণে সততা, ত্যাগ, সংগ্রাম এবং মেধার মূর্ত প্রতীক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন হেলেন জেরিন খান।

দলের প্রতি দীর্ঘদিনের অবদান এবং তৃণমূলের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের কারণে এই পদের জন্য তার নাম শতভাগ সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।তৃণমূল ও সামাজিক মাধ্যমে অভিনন্দনের জোয়ারহেলেন জেরিন খানের এই সম্ভাব্য অর্জনকে বরণ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তার ঢল নেমেছে। মাদারীপুরে বিএনপি সহ যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকরা নেত্রীর ছবি সংবলিত পোস্টার শেয়ার করে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন।

নেতাকর্মীদের ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে আবেগঘন বার্তা। অনেকেই লিখছেন, “সংসদ সদস্য হেলেন জেরিন খান হুইপ তথা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আসীন হতে পারলে সারা বাংলাদেশের নারী সমাজ ও মাদারীপুরবাসী একজন যোগ্য অভিভাবক পাবেন। উনার হাত ধরেই সমৃদ্ধ হবে আমাদের চেনা মাদারীপুর ও পুরো বাংলাদেশ।”তৃণমূলের দাবি, হেলেন জেরিন খানের মতো একজন যোগ্য, মেধাবী ও রাজপথের লড়াকু সৈনিককে মূল্যায়ন করা হলে তা হবে সমগ্র নারী সমাজ ও মাদারীপুরবাসীর জন্য এক ঐতিহাসিক প্রাপ্তি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন সমর্থকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category