শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আজ বিশ্বকাপে চোখ থাকবে ব্রাজিলের দিকে, ফেভারিটের তালিকায় শীর্ষে সেলেসাওরা বিশ্বকাপের দ্বিতীয় দিনের উত্তেজনা: কারা এগিয়ে, কারা দিতে পারে চমক? মোহনগঞ্জে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞান চর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক। শিরখাড়ায় আইন শৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা রাজৈরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” শীর্ষক বিষয়ে শিক্ষার্থীদের যুক্তির লড়াই হেলেন জেরিন খানের সাংগঠনিক দায়িত্বে নতুন মাত্রা, যুক্ত হলো ফরিদপুর-১ আসন আরাফ বাংলাদেশ,র ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: ৩৭ জন নিহত, দুই দশকের মধ্যে অন্যতম শক্তিশালী বিপর্যয় রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

হেলেন জেরিন খানের সাংগঠনিক দায়িত্বে নতুন মাত্রা, যুক্ত হলো ফরিদপুর-১ আসন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৮ Time View

মেহেদী হাসান সোহেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ইডেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হেলেন জেরিন খানের সাংগঠনিক দায়িত্বের পরিধি আরও সম্প্রসারিত করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে শুধু মাদারীপুর নয়, ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনেরও মহিলা সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর আগে হেলেন জেরিন খানকে মাদারীপুর-১ ও মাদারীপুর-২ সংসদীয় এলাকার মহিলা সংরক্ষিত আসনের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে তাঁর নেতৃত্বাধীন এলাকার পরিধি আরও বৃদ্ধি পেল।
এ ঘোষণার পর মাদারীপুর ও ফরিদপুর-১ আসনের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মতে, হেলেন জেরিন খানের দক্ষ নেতৃত্ব, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক সক্ষমতা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত এই নেত্রী দায়িত্বপ্রাপ্ত এলাকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন এবং দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করে তুলবেন।
এদিকে, হেলেন জেরিন খানকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
তারা আশা প্রকাশ করেন, হেলেন জেরিন খানের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত সংসদীয় এলাকাগুলোতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের নতুন সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category