রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোহনগঞ্জে পানিতে ডুবে সহোদর দুই বোনের মৃত্যু, বিয়ের বাড়িতে শোকের মাতম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৯২ Time View

মোঃ মিজানুর রহমান নন্দন
নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে সহোদর দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার ১ নম্বর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত দুই শিশু হলো পাবই গ্রামের হ্যান্ড ট্রলি চালক নিজাম উদ্দিনের দুই মেয়ে—নিহা (৭) ও নোহা (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটির মা পাশের ঘরে আত্মীয়-স্বজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা অনুসন্ধান শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, ঘটনার প্রায় ২০ মিনিট আগে শিশু দুটিকে পুকুরপাড়ে দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে তারা পানিতে ডুবে যায়।
জানা গেছে, যে বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেদিন সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। আনন্দ-উৎসবের সেই পরিবেশ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
এ ঘটনায় পাবই গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category