রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

টেকেরহাট থেকে বরিশাল—তারেক রহমানকে একনজর দেখতে জনসমুদ্র, দক্ষিণাঞ্চলে উৎসবের আবহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১৮ Time View

মেহেদী হাসান সোহেল

দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম বরিশাল সফরকে ঘিরে সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে ছিল মানুষের উপচে পড়া ভিড়। মাদারীপুরের শিবচর, রাজৈরের টেকেরহাট, মোস্তফাপুরসহ বরিশালমুখী পুরো সড়কজুড়ে হাজারো মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি দক্ষিণাঞ্চলকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে তারেক রহমানের বহর টেকেরহাট বন্দর অতিক্রম করলে উপস্থিত জনতা হাত নেড়ে, ফুল ছিটিয়ে এবং স্লোগানে স্লোগানে তাকে অভিবাদন জানান। শুধু টেকেরহাটেই নয়, টেকেরহাট থেকে বরিশাল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে ছিল মানুষের দীর্ঘ সারি। স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মী-সমর্থকদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষও এই অভ্যর্থনায় অংশ নেন।
অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন। রাস্তার দুই পাশে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন এবং ফুল হাতে অপেক্ষমাণ মানুষের উপস্থিতি পুরো যাত্রাপথকে এক বর্ণিল রূপ দেয়। তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন, যা উপস্থিত মানুষের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

দক্ষিণাঞ্চলের মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি সফরটিকে স্মরণীয় করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশালমুখী এই সফর শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা ও আগ্রহেরও একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category