রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮২ Time View

 

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। সোমবার (২৭ জুলাই) সকালে বিজিবির মিডিয়া সেল থেকে গণ মাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের বিলভাতিয়া এবং সোনামসজিদ বিওপির টহল দলের সদস্যরা রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর রাত পর্যন্ত পৃথক ৩টি অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল ও এসকাফ সিরাপ জব্দ করে বিজিবি।

অধিনায়ক তাজুল ইসলাম আরো জানান, জব্দকৃত নেশাজাতীয় সিরাপগুলো বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category