রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শহীদদের স্মরণে পঞ্চগড় পৌর ছাত্রদলের ব্যতিক্রমী কর্মসূচি: কবর জিয়ারত, বৃক্ষরোপণ ও শহীদ পরিবারের পাশে আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি:

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে পঞ্চগড় পৌর ছাত্রদল।
বুধবার (২৯ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শহীদদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতের পাশাপাশি তাদের স্মৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে শহীদদের কবরে নিমগাছ ও শহীদ পরিবারের বাড়িতে ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ সাগরের বাবা মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা শহীদ সাগরের কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় বলে আয়োজকরা জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন পঞ্চগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম। তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমরা শহীদ পরিবারগুলোর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।”
এ সময় উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা বলেন, শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে পঞ্চগড় পৌর ছাত্রদল, পঞ্চগড় সরকারি কলেজ শাখা ছাত্রদল, সদর উপজেলা অধীন বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category