রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মানবসেবায় অনন্য উদ্যোগ: রাজৈরের ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০৭ Time View

মো. আলী শেখ, স্টাফ রিপোর্টার:

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাবেক ৩ নম্বর ওয়ার্ডের প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) উত্তর আড়াইপাড়া তালিমুল কুরআন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অমিয় বর্মা, গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. তৃষা সরকার এবং মেডিসিন ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অভিজ্ঞ ডা. মো. সোহাগ শেখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শহিদুল ইসলাম (লাভলু), দেলোয়ার হোসেন বয়াতি (লন্ডন প্রবাসী), মেহেদী হাসান ফরাজী (চেয়ারম্যান, আসমত আলী ফাউন্ডেশন), দেলোয়ার হোসেন (সহকারি শিক্ষক, ইশিবপুর উচ্চ বিদ্যালয়), সাইফুল ইসলাম (টিপু), মো. শওকাত মাতুব্বর, আতিয়ার রহমান শেখ, শাহিন শেখ (প্রবাসী), সাইদুল খাঁন, কাজী নজরুল ইসলাম, স্বাস্থ্যসেবা হাসপাতাল, রাজৈর, সজিব, অহিদুল ইসলাম (লিয়ন), শুভ মাতুব্বর, এমারাত মাতুব্বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা এমন মানবিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category