রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মায়ের দোয়া, শ্রমিকদের ভালোবাসা ও স্টিয়ারিং মার্কায় সমর্থন চাইলেন সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুজ্জামান রাসেল

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০১ Time View

 

স্টাফ রিপোর্টার: মোঃ আব্দুল আজিজ মিয়া

“শ্রমিকের সম্মান রক্ষাই আমাদের অঙ্গীকার, শ্রমিকের কল্যাণই আমাদের লক্ষ্য।”
“দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও।”

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং–রাজ ৩১৪) আগামী ১৪ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে স্টিয়ারিং মার্কার প্রার্থী মোঃ শহিদুজ্জামান রাসেল শ্রমিকদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি রাজীবপুর, রৌমারী, রাজারহাট, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ীসহ জেলার বিভিন্ন উপজেলার শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শ্রমিকদের সুখ-দুঃখের কথা শোনেন এবং নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ তহবিল শক্তিশালীকরণ, সংগঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং অসুস্থ, দুর্ঘটনাগ্রস্ত ও অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগকালে বিভিন্ন এলাকার শ্রমিকরা রাসেলকে আন্তরিকভাবে স্বাগত জানান। উপস্থিত অনেক শ্রমিক বলেন, “আমরা আপনার সঙ্গে আছি, ইনশাআল্লাহ ভোটের দিন স্টিয়ারিং মার্কায় ভোট দেব। একজন শ্রমিকবান্ধব, সৎ ও কর্মঠ নেতৃত্ব আমরা চাই।”

এদিকে প্রার্থী শহিদুজ্জামান রাসেলের মা হাছনা করিম মধু এক আবেগঘন বার্তায় শ্রমিক ভাইদের উদ্দেশে বলেন, একজন মা হিসেবে তিনি তাঁর দ্বিতীয় সন্তান শহিদুজ্জামান রাসেলের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন। তিনি বলেন, তাঁর সন্তানের লক্ষ্য কোনো ব্যক্তিগত স্বার্থ নয়; বরং শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করা।

তিনি শ্রমিকদের উদ্দেশে আরও বলেন, “আপনাদের প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান। আমি একজন মা হিসেবে শুধু এটুকুই চাই, আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন এবং যদি তাকে যোগ্য মনে করেন, তাহলে স্টিয়ারিং মার্কায় ভোট দিয়ে শ্রমিকদের সেবার সুযোগ করে দেবেন। আল্লাহ যেন তাকে সততা, ন্যায় ও মানবিকতার সঙ্গে শ্রমিকদের পাশে থাকার তাওফিক দান করেন।”

প্রচার-প্রচারণায় শহিদুজ্জামান রাসেল তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, নির্বাচিত হলে তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমিক কল্যাণ তহবিলকে আরও কার্যকর করা, সংগঠনে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা, শ্রমিকদের চিকিৎসা, শিক্ষা ও জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করা এবং সকল শ্রমিককে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, আধুনিক ও মর্যাদাপূর্ণ সংগঠন গড়ে তুলতে কাজ করবেন।

তিনি কুড়িগ্রাম জেলার সকল শ্রমিক ভাইদের উদ্দেশে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হলে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

প্রচারণার শেষে তিনি আবারও কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সকল ভোটারের কাছে স্টিয়ারিং মার্কায় মূল্যবান ভোট, দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category