রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে অটোচালক গুরুতর আহত, ছিনতাইকারী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯৭ Time View

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার ওয়ালটন মোড়ে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।

গুরুতর আহত অটোরিকশা চালক পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড মসজিদপাড়া মহল্লার নয়ন আলীর ছেলে হেলাল (২৫) এবং আটক ছিনতাইকারী রাজশাহী জেলার চারঘাট উপজেলার কামিনিগঙ্গারামপুর গ্রামের মুকুলের ছেলে সাফিন (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, ওয়ালটন মোড় থেকে ফুড অফিস মোড় যাবার পথিমধ্যে ওঁত পেতে থাকা ছিনতাইকারী সাফিন হেলালের অটোরিক্সায় ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় অটোরিকশা চালক হেলালের সাথে সাফিনের ধস্তাধস্তি হয়। এরই এক পর্যায়ে ছিনতাইকারী সাফিন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হেলালকে সজোরে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় হেলালের চিৎকারে স্থানীয় লোকজন দ্রæত ছিনতাইকারীকে আটক কওে পুলিশে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে এবং আহত হেলালকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। এদিকে হেলালের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার সাথে আর কেউ আছে কিনা তা জানার চেষ্টা চলছে। এছাড়া আটক সাফিনের নামে চারঘাট থানায় দুটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় সে সাজাপ্রাপ্ত আসামী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category