রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে মাদারীপুরে ৬ প্রতিষ্ঠানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

স্টাফ রিপোর্টার,মেহেদী হাসান সোহেল

মাদারীপুরে নিরাপদ খাদ্য আইন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ও কৃষি বিপণন আইন লঙ্ঘনের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, কৃষি বিপণন কর্মকর্তা রুবেল হোসেন, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুজ্জামান মোল্লা ও ইকরাম হোসেন। এছাড়া পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানে কালকিনি উপজেলার ভুরঘাটা বাজারের খন্দকার মিষ্টান্ন ভাণ্ডারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, খবরের কাগজে খাদ্য সংরক্ষণ, খোলা ফ্লোরে মিষ্টি রাখা, প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধনের অভাব এবং কাঁচামালের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বেকারিকে ২০ হাজার টাকা, ইটেরপুলের মাতৃছায়া মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, তাকওয়া সুপার শপকে মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে ২ হাজার টাকা, জামাল ফল ভাণ্ডারকে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ২ হাজার টাকা এবং রিফাত ফল ভাণ্ডারকে একই আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সন্তোষজনক পরিবর্তন না এলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
জনস্বার্থে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category