রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎মহেশখালীতে প্রধানমন্ত্রীর আগমণে উৎফুল্ল শহীদ তানভীরের পরিবার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫৪ Time View

‎দেলোয়ার হোসেন রশিদী।

‎আগামী ৯ আগস্ট (রোববার) সকাল সাড়ে ১০ঘটিকায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমান দেশের একমাত্র পাহাড়ী দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে আগমণের বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তানভীরের পরিবার উৎফুল্ল।

‎কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি দেশের মেগাপ্রকল্পের মধ্যে অন্যতম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যু প্রকল্প ও মিডার কার্যক্রম পরিদর্শনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে এ সংক্ষিপ্ত সফরে আসছেন।

‎প্রধানমন্ত্রীর সফরসূচিতে উল্লেখ রয়েছে, সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে কক্সবাজার মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ি পৌঁছে দেশের বৃহৎ প্রকল্প সমূহের কার্যক্রম পরিদর্শন করবেন।

‎সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বাস্তবায়ন, ভবিষ্যৎ পরিকল্পিত উন্নয়নের কর্মপরিকল্পনা এবং জাতীয় অর্থনীতিতে এসব প্রকল্পের সম্ভাব্য অবদান সম্পর্কে তিনি কর্মকর্তাদের সাথে সার্বিক পর্যালোচনার বৈঠক অনুষ্ঠিত হবে। এমনটি জানান সংশ্লিষ্ট সূত্র।

‎মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনালের অবকাঠামো এবং শিল্পায়নকে ঘিরে গড়ে ওঠা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছেন।

‎প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমান এর কয়েকঘন্টার সফরকে পরিকল্পিত উন্নয়নের অংশবিশেষ মনে করেন সচেতনমহল। প্রধানমন্ত্রীর পদচারণের শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবারসহ দ্বীপে বসবাসকারী মানুষের বৃহৎ স্বার্থ যেমন মহেশখালী-কক্সবাজার সেতুসহ প্রকল্প সমূহে স্থানীয়দের চাকরী নিশ্চিত করণ, প্রাচীণতম কুহেলিয়া নদী খনন, প্রাকৃতিক সম্পদ সুরক্ষা এবং অধিগ্রহণকৃত জমির ন্যায্যতা পাওয়ার বুকভরা আশায় নিয়ে অপেক্ষায় রয়েছেন।

‎এদিকে গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে ইতিমধ্যে উপজেলা প্রশাসন ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সফরস্থল ও আশপাশের এলাকায় কঠোনিরাপত্তা বেষ্টনীতে পরিনত করেছেন।

‎অপরদিকে মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নির্দেশে উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তাদের চেয়ারপার্সন বা দলের প্রধানকে সাদর সম্ভাষণ জানাতে ফ্যাস্টুন, ব্যানার নিয়ে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন বলে শহীদ তানভির ছিদ্দিকীর বড়ভাই যুবনেতা কালারমারছড়ার জিয়াউর রহমান জিয়া মাতাব্বর, কালারমারছড়া বিএনপি’র সভাপতি ইকবাল বাহার চৌং, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মাতারবাড়ী জসিম উদ্দীনসহ অনেক নেতারা জানান।

‎মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সুলতান জানান- মাননীয় প্রধানমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে মান্যবর পুলিশ সুপারের নির্দেশে মাতারবাড়ী ছাড়াও পুরো দ্বীপকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

‎মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম প্রতিবেদককে জানান- রোববারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষ্যে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রশাসনের একাধিক টিমের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category