রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চর সুভারকুঠি পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়নে দুই কিস্তিতে ১ লাখ ১৭ হাজার টাকার অনুদান প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬৭ Time View

 

স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

জনগণের আস্থা ও দায়িত্বের প্রতি শ্রদ্ধা রেখেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে: চেয়ারম্যান মোঃ
রেজাউল করিম রেজা
কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর সুভারকুঠি পশ্চিমপাড়া জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় পরিবেশ সংরক্ষণ এবং এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা মসজিদের উন্নয়ন ও সংস্কার কাজের জন্য দুই কিস্তিতে মোট ১ লাখ ১৭ হাজার টাকার অনুদানের চেক মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

অনুদান প্রদানকালে চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন, “আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন ও সংস্কারে সহযোগিতা করা একটি শ্রেষ্ঠ সদকায়ে জারিয়া। যতদিন মানুষ এই মসজিদে নামাজ আদায় করবে, কুরআন তেলাওয়াত করবে এবং আল্লাহর ইবাদত করবে, ততদিন এই মহৎ কাজে সহযোগিতাকারীদের আমলনামায় সওয়াব যুক্ত হতে থাকবে।”

তিনি আরও বলেন, “জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার চেষ্টা করছি। জনগণের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। আল্লাহ যদি আবারও জনগণের সেবা করার সুযোগ দেন, তাহলে আগের মতোই গরিব, অসহায়, মেহনতী ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”

চেয়ারম্যান আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামর্থ্যবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত।

মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা অনুদানের জন্য চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই অর্থের মাধ্যমে মসজিদের চলমান উন্নয়ন ও সংস্কার কাজ আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি মুসল্লিদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ইবাদতের পরিবেশ নিশ্চিত হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

স্থানীয়দের ভাষ্য, চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং অসহায় মানুষের সহায়তায় কাজ করে আসছেন। তাদের মতে, জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় একজন পরিচিত জনপ্রতিনিধি হিসেবে সুনাম অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category