রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জাল নোট তৈরির সরঞ্জামসহ দুই যুবক গ্রেফতার, পলাতক খান সাহেব

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান জাল নোট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (৮ আগস্ট) গভীর রাতে পৌর এলাকার বালুবাগান মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে জাল নোট তৈরীর দায়ে দুই যুবককে গ্রেফতার করে র‌্যাব। জব্দ করে জাল নোট তৈরীর বিভিন্ন সরঞ্জাম। তবে এ সময় মূল হোতা খান সাহেব পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ।

আটককৃত যুবকরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে তোসিকুল ইসলাম তোসিফ (৩০) এবং নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ইফতেখার হোসেন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড বালুবাগান মহল্লার তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়ার বাসা থেকে বিভিন্ন দেশের মুদ্রার ৫ শত টাকার ২৩টি এবং ২ শত টাকার ২টি মোট ২৫ বান্ডিল জাল নোট জব্দ করা হয়। এছাড়া জাল নোট তৈরীতে ব্যবহৃত ২ রিম বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ১৮টি ফর্ম, ১ বস্তা কাগজ, ১টি কেমিক্যাল ভর্তি ড্রাম, হিটার, ৫টি রাবার, ৫ কৌটা রং, ১টি ল্যাপটপ, সিপিইউ এবং ২টি প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জামাদিসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের জাল নোট তৈরির কারিগর হিসেবে পরিচয় দিলেও জাল মুদ্রা তৈরির মূল হোতা খান সাহেব র‌্যাবের অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যেতে সক্ষম হন। তবে তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের নবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category