রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত- আহ্বায়ক বাবর, সদস্য সচিব মোক্তার হোসেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

 

দেলোয়ার হোসেন রশীদি, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার লক্ষ্যে সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নয় সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিন।

সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শাহজাদা মিনহাজ (মাই টিভি),সাইফুদ্দিন(বাংলা টিভি) মিজানুর রহমান রুবেল (গ্লোবাল টিভি), আব্দুল্লাহ আল মারুফ (বিজয় টিভি), আবুল কালাম আজাদ (মোহনা টিভি), এরশাদ আলম (গ্লোবাল টিভি) ও রনি দেব।

সভায় বক্তারা বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এ সংগঠন গঠনের মূল উদ্দেশ্য। সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ সঠিক, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে তুলে ধরার ক্ষেত্রেও ফোরামটি ভূমিকা রাখবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category