রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

“পরিচ্ছন্ন পুঠিয়া গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান এসিল্যান্ডের”

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬৩ Time View

 

মোঃ রাজু
(রাজশাহী) প্রতিনিধি:

আজ রাজশাহীর পুঠিয়া পৌরসভা ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরসভা, স্বেচ্ছাসেবী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণই পারে আমাদের পুঠিয়াকে আরও সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে।

আজকের এই কার্যক্রমে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের প্রত্যাশা, এই উদ্যোগ শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতেও এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।

আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখি, অন্যদেরও সচেতন করি এবং একটি পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক পুঠিয়া গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।

পরিচ্ছন্ন পুঠিয়া, সুন্দর পুঠিয়া—এটাই হোক আমাদের অঙ্গীকার।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। শুধু সরকারি প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নয়, সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পুঠিয়া গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি চলমান কার্যক্রম। তাই পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করা আমাদের সবার সামাজিক দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category