রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আনাছ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী।

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ আনাছকে মনোনয়ন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো.আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৪ অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি মোহাম্মদ আনাছকে শিক্ষা বোর্ড মনোনয়ন দিয়েছে। জেলা শিক্ষা অফিসার মনোনীত মোহাম্মদ ইলিয়াছ শিক্ষক প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী অফিসার মনোনীত মো. আবু ছিদ্দিক চৌধুরী অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব থাকবেন।

মোহাম্মদ আনাছ সাতকানিয়ার বারদোনা এলাকার
সমাজসেবক নুরুচ্ছফার ছেলে। তিনি বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। আনাছ ইউআইটিএস থেকে বিবিএ এবং আইআইইউসি থেকে এমবিএ সম্পন্ন করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এর আগে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সহ-সভাপতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category