রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ২৫ লাখ টাকার প্রাইভেটকার পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

লামার সরই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী, চট্টগ্রাম:
বান্দারবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে স্থানীয় এমপি ও বর্তমান মন্ত্রী সাচিং প্রু জেরী বাবুর নাম ভাঙ্গিয়ে দেদারসে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছে কথিত যুবদল নেতা সেলিম উদ্দীন গং।

শনিবার (২২ আগষ্ট) বিকেলে সরজমিনে দেখা যায় সরই ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, সরই ইউনিয়ন পরিষদের পশ্চিমে পান্জাগানার পাশে, জার্মানিয়া পাড়া, আমতলি হোসেন মেম্বারের বাড়ির পাশে, ভরা গোদা, ৩নং ওয়ার্ডের আবিরন পাড়ার পাশেসহ ৪, ৫, ৭ নং ওয়ার্ডেও অসংখ্য জায়গায় পরিবেশ ধ্বংস করে এসব ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, ৫ আগষ্টের পরে বিএনপি নেতা সাচিং প্রু জেরী এবং সাবেক উপজেলা চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে এসব কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন হুমকি ধামকির কারণে কেউ প্রতিবাদ করতে পারছেনা, অভিযোগ করলেও কার্যত কোন প্রতিকার পাচ্ছেনা স্থানীয় জনগণ। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ৫ ই আগষ্টের পর থেকে তারা বেপরোয়াভাবে এসব কাজ করে যাচ্ছে, কেউ প্রতিবাদ করলে বড় বড় নেতার নামে হুমকি দেয় প্রকাশ্যে, যে কারণে কেউ প্রাণের ভয়ে মুখ খুলতে রাজি নয়।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মঈন উদ্দীন মুঠোফোনে গণমাধ্যমকে জানান, গতকালকে সেখানে গিয়েছিলাম, প্রয়োজনে আবারও যাব, তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category