রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ২৫ লাখ টাকার প্রাইভেটকার পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

লোহাগাড়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ইউএনওর অভিযান, সারের ডিলারকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৩৪ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াবাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টা দিকে জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে এই অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে কৃষকদের কাছে সার বিক্রির সত্যতা পাওয়ায় নয়াবাজারের মেসার্স ফেরদৌস ট্রেডিং-এর বিসিআইসি সার ডিলার মো. সোহেল (৩৪)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ বিন আখন্দ বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।

কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত মূল্য ও নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিতভাবে তদারকি করা হবে।

অভিযানে জেলা এনএসআই, চট্টগ্রামের সদস্য, আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা অংশ নেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category