শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

শহীদ সরদার সাজাহান শিশু নিকেতনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

বাতেনুজ্জামান জুয়েল

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শহীদ সরদার সাজাহান শিশু নিকেতনে আলোচনা সভা, পবিত্র কোরআন তেলাওয়াত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল৭.৩০ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে কোরআন তেলাওয়াত হামদ – নাতে রাসুল ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়-নীতি ও সুন্দর চরিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শহীদ সরদার সাজাহান শিশু নিকেতনের অধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম বলেন, “ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, মানবিকতা, ন্যায়-নীতি ও সুন্দর চরিত্রকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আজকের ক্ষুদে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের অত্যন্ত আনন্দিত করেছে। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলই নয়, নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে শহীদ সরদার সাজাহান শিশু নিকেতন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, “আমাদের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম, মানবিকতা ও সহমর্মিতার চেতনা জাগ্রত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি, শিক্ষার্থী ও সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। মোনাজাত ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category